সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে খেলা ধুলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার ও লুফা মনি, নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। শিশুর পরিবার জানায় ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩) সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার ও লুফা মনি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলাম বাবু’র মেয়ে। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি সদস্য) মোঃ সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কয়েকজন মিলে খেলাধুলা করতেছিল ওই দুই শিশু সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর দাদি আশপাশে খোঁজা খুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে একটি শিশু’র মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনি মরদেহ উদ্ধার করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলাধুলা করতে গিয়ে সবার আড়ালে বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park