সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

১১৪ সংসদীয় আসন পটুয়াখালী ৪ কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থী মাহবুবের মিছিলে উচ্ছ্বসিত জনতার ঢল।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৪ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী ও মহিপুর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের জনসভায় উচ্ছ্বাসিত জনতার ঢল দেখা গেছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মিয়া মোঃ চান খাঁ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ও টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লাসহ আরো অনেকে। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক সাধারণ জনতা, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তারা নৌকার বিপক্ষে নয় বরং নৌকায় একজন দস্যু ঢুকেছে, তাকে অপসারণ করতেই তাদের অবস্থান। আগামী ৭ তারিখ ভোটের দিন ঈগল মার্কায় ভোট দিয়ে নৌকাকে দখলমুক্ত করার জন্য ভোটারদের প্রতি তারা আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্যেশে তারা আরো বলেন, গত ৫ বছরে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আমাদের এমন একজন অভিভাবক দরকার যিনি আওয়ামীলীগকে বাচিঁয়ে রাখবে। জনসভা শেষে শুভেচ্ছা মিছিল করা হয়।এবং
উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন ঈগল প্রতীকের প্রার্থী ও সমর্থকেরা।

সোমবার ৪ টার পর থেকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে উঠান বৈঠক,লিফলেট বিতরণ ও চলছে মাইকিং।

এদিকে একই দিন একই সময় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পটুয়াখালী ৪ আসনের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিববুর রহমান ও তার সমর্থকরা। সভা শেষে হয় শুভেচ্ছা মিছিল।
পাশাপাশি স্থানের গরুর হাঠে উঠান বৈঠক করেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার। এছাড়া একই আসনের অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আলইসলাম লিটনও বসে নেই। তিনি শুরু করেছেন লিফলেট বিতরণ। যার কারনে যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশের বাড়তি তৎপরতা লক্ষ করা গেছে।
এখন ভোটারগন হিসাব মিলাতে ব্যস্ত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park