সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রামগঞ্জে ঈগল মার্কার প্রার্থী পবনের গণসংযোগ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩০১ বার পঠিত

রামগঞ্জ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন ঈগল মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন।

আজ (২৬ ডিসেম্বর) মঙ্গলবার সকালে হাজারো দলীয় সমর্থকদের নিয়ে কাঞ্চনপুর ইউনিয়নের হযরত সৈয়দ শাহ মিরান (রাঃ) এর মাজার জিয়ারত এর মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এই গণসংযোগ। রামগঞ্জের কাঞ্চনপুর, ইছাপুর, চন্ডিপুর ও লামচর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান্র এই নির্বাচনী গণসংযোগ করেন প্রার্থী হাবিবুর রহমান পবন।

এসময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ, রমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহেব হোসেন শখা, শামছুল হক মিজান, পৌর যুবলীগের ১নং যুগ্ম-আহবায়ক শাখাওয়াত হোসেন রাজু, রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হক, সদস্য কামরুল হাসান মাসুমসহ রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিবন্ধীতা করছেন সর্বমোট ৬ জন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা ড. আনোয়ার হোসেন খান, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির নেতা মাহমুদুর রহমান, মোমবাতি প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা নিয়াজ মাখলুম ফারুকী, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির নেতা মোশাররফ হোসেন, কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান ও ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।

স্থানীয়দের তথ্যমতে এ আসনটিতে আনোয়ার হোসেন খানের সঙ্গে মূল প্রতিদ্বন্ধিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন। নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থী ছাড়া বাকি চার জনের একজনকেও মাঠে প্রচার প্রচারণায় দেখা যায়নি।

গণসংযোগ চলাকালে ঈগল মার্কার সমর্থকেরা বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ বিপুল ভোটে ঈগল মার্কা প্রতীক জয়যুক্ত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park