সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামের পাখি প্রেমিক গুলিবিদ্ধ পাখিকে বাঁচাতে হাসপাতালে ।

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের শিকারীর গুলিতে আহত একটি পাখিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন পাখি প্রেমিক জহুরুল ইসলাম লিটু ।

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৭টার দিকে কুড়িগ্রাম প্রাণিসম্পদ অফিসে হাড়গিলা নামের পাখিটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদরের মোগল বাসা ইউনিয়ন থেকে পাখিটিকে উদ্ধার করে জহুরুল ইসলাম লিটু নামের এক ব্যক্তি। কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা জহুরুল ইসলাম । পাখিটিকে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসায় প্রশংসায় ভাসছেন জহুরুল ইসলাম লিটু।
স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম পাখিটা নিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসছে। কেউ একজন পাখিটিকে গুলি করেছে। দেখে খুবই ভালো লাগলো যে, পাখিকে বাঁচাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যেহেতু পাখি প্রাকৃতিক সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দোয়া করি পাখিটি বেঁচে থাকুক।
জহুরুল ইসলাম লিটু বলেন, আজ দুপুরের দিকে একটি পাখি পেয়েছি। দেখি কেউ একজন গুলি করেছে। তাকে বাঁচাতে কুড়িগ্রাম প্রাণিসম্পদ হাসপাতালে এসেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। খাওয়ানোর পর দেখি কি অবস্থা দাঁড়ায়। পাখিটি আমার হেফাজতেই থাকবে।
কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন বলেন, একটি আহত পাখিকে নিয়ে আসা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু ওষুধ লিখে দিয়েছি। আশা করা যাচ্ছে পাখিটি সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক হবে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park