বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি ও তানভীর আহম্মেদ সাধারণ সম্পাদক।

  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় সাধারণ সম্পাদকের রিপোর্ট, অর্থ সম্পাদকের এবং দপ্তর সম্পাদকের রিপোর্ট পেশ ও তার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে রেজাউল ইসলাম শামিম ও ফসিউল ইসলাম বাচ্চু প্রতিদ্বন্দিতা করে। মোট ৪৯ জন সদস্য ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টরেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টরেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ ফলাফল ঘোষণা করেন।

এতে আগামী ২০২৪ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম রেজাউল ইসলাম শামিম, এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, দুইজন সহ-সভাপতি হয়েছেন ইমাম হোসেন মাসুদ ও খেলাফত হোসেন খসরু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, দপ্তর ও পরিসম্পদ সম্পাদক- মো: তামিম সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, ক্রীড়া সম্পাদক মো. রেজওয়ান ইসলাম সাজন, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি)।

এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী কমিটির ৯ জন সদস্যরা হলেন- মাহমুদ হোসেন গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, মো. খালিদ আবু, মাহামুদুর রহমান মাসুদ, কে.এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, ওয়াহিদ হাসান বাবু , হাসান মামুন ও হাবিবুর রহমান ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park