বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে পিরোজপুর জেলা ছাত্রলীগের প্রচার-প্রচারণা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

জাতীয় নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে প্রচার প্রচারনা ও পথসভা করেছে জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সকালে শহরের সিঅফিস মোড়ে পিরোজপুর-১ আসনের নৌকা মার্কার প্রার্থী শ ম রেজাউল করিমের পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা করে জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল বলেন, পিরোজপুর-১ আসনে বিপুল ভোটে প্রধানমন্ত্রীর মার্কা নৌকা বিজয় লাভ করবে।

আর ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ছাত্রলীগের প্রতিটা কর্মী নৌকার পক্ষে মাঠে কাজ করছি। নৌকার পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী ৭ জানুয়ারি জেলার ৩টি আসনে হবে নৌকার বিজয়।

পিরোজপুর-১ আসনে নৌকা মার্কার প্রার্থী শ ম রেজাউল করিমের বিপক্ষে লড়াই করছেন সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park