বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

প্রচারনার শেষ দিনেও চলছে প্রচার প্রচারণা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালী ৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা এবং মহিপুর থানা) আসনে প্রচারনার শেষ দিনেও চলছে উৎসব মুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট প্রার্থনা।
৪ জানুয়ারি
বৃহস্পতিবার বিকাল ৪টায় লালুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটনের ট্রাক প্রতীকের সমর্থকের উদ্যোগে শেরেবাংলা নৌঘাঁটি সংলগ্ন নতুন বাজারে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
মোঃ লালমিয়া র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,সাবেক এমপি মরহুম আনোয়ার হোসেন মিয়ার কনিষ্ঠ কন্যা ও ট্রাক প্রতীকের সতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটনের বোন সীমা পারভীন।
তিনি তার বক্তব্যে বলেন আমরা আওয়ামী পরিবারের সন্তান,আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের পরিবারের সাথে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতারারা অবহেলা করেছে। আমার ভাইকে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের কমিটি করার সময় নেতারা সদস্য পদেও রাখেনি।আমাদের পরিবারের সাথে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতারা অবিচার করেছে। আমরা নৌকা বিরোধী না,অবহেলার থেকে আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারনে আমার ভাই এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমার।আগামী ৭ জানুয়ারি আপনারা সকলে ট্রাক প্রতীক ভোট দিয়ে লিটন ভাই কে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। সভায় আর-ও বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম মৃধা প্রমুখ।
সভা শেষে কর্মী সমর্থক নিয়ে এলাকায় লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park