বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর অশালীন ছবি ও ভিডিও ধারণের অপরাধে এক যুবক আটক।

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

তরুণীর অশালীন ছবি ও ভিডিও ধারণের অপরাধে এক যুবককে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। আটকের পর শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতের নাম মারুফ হোসেন বাপ্পী (২৬)। সে সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মারুফ হোসেন বাপ্পী নারকেলতলা এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে(whatsapp) বিভিন্ন ম্যাসেজ দিয়ে বিরক্ত করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। এরপর তার ফোন তল্লাশি করে দেখা যায়, বিভিন্ন নারীদের অশ্লীল ছবি ও ভিডিও রয়েছে তাতে। সে ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়াশোনা করলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে।
তিনি বলেন, তার কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় ছাত্রীর পিতার দায়ের করা পর্ণগ্রাফি আইনে মামলায় আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park