সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৬১ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা।

(১৪ জানুয়ারি ২০২৪) সকাল ১১.০০ ঘটিকায় সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়। কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসজি, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, ডিডি এনএসআই, আকরাম হোসেন, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা চেয়ারম্যান মোঃ ইমান আলী, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তোফা জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান, সহকারী আনসার কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক, নেসকো এক্সিকিউটিভ অফিসার মোঃ আতিফুর রহমান, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মারুফ রায়হান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা, দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণসহ সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park