সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জেলার ৬শ্রেষ্ঠ বারের (ওসি) নির্বাচিত হলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলম।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:

আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত
হয়েছেন জলঢাকা থানার (ওসি) মুক্তারুল আলম।এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো জেলার শ্রেষ্ঠ (ওসির) সম্মাননা পদকে ভূষিত হলেন তিনি।

গত নভেম্বর মাসে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ফলপ্রসূ ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। সোমবার (১৫ জানুয়ারী ) দুপুরে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই কৃতিত্বের সম্মাননা স্মারক তুলে দেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর মহোদয়,
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত , অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সদর সার্কেল) মোস্তফা মন্জুর,সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, (ওসি) জনাব মোঃ মুক্তারুল আলম জেলার জলঢাকা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ২০/০৬/২০২৩ইং যোগদানের পর থেকে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে এত কম সময়ে জেলার অন্য কোন থানার (ওসি) ৬ষ্ঠ বারের মতো জেলায় শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হতে পারেনি। যেটা জলঢাকা থানার (ওসি) জনাব মোঃ মুক্তারুল আলম পেরেছেন।
৬ষ্ঠ বারের মতো পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে (ওসি) মুক্তারুল আলম বলেন,পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।
এই পুরস্কার জলঢাকাবাসী সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও থানায় কর্মরত সকল অফিসার ফোর্সের অর্জন। এই পুরস্কার আমার এবং আমার অফিসার ফোর্স এর কর্মস্পৃহাকে আরো বেগবান করে তুলবে।আগামী দিনগুলোতে অত্র থানাকে একটি জনবান্ধব থানায় পরিণত করতে আমি সার্বিক ভাবে কাজ করে যাব।
এসময় তিনি জলঢাকা থানাকে একটি মডেল থানায় রূপান্তর করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আরও বলেন, দোয়া চাই জীবনের বাকি দিনগুলো ভাল কাজ করার। এলাকার জনগ‌নকে শা‌ন্তি‌তে রাখ‌তে, মাদক নির্মুলে, সন্ত্রাস নির্মূলে ‌যে কোন ত্যাগ স্বীকার কর‌তে প্রস্তুত ব‌লেও জানান তি‌নি।
উল্লেখ্য (ওসি) মুক্তারুল আলম জলঢাকা থানায় যোগদানের পর হইতে মাদক ব্যবসায়ী,সেবনকারী,জুয়ারু,ছিনতাইকারী,সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park