সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভার্ড- বাংলাদেশ এর উদ্যোগে অসহায় দুস্থ ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

অসহায় দুস্থ ছিন্নমূল পথশিশু গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয় ভিত্তিক সেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা ভার্ড- বাংলাদেশ।

বৃহস্পতিবার ১৭-ই জানুয়ারি রাজধানীর মতিঝিল, ফকিরাপুল,গুলিস্তান-সহ বিভিন্ন স্থানে জাতীয় ভিত্তিক সেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা ভার্ড- বাংলাদেশ এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান” মাহবুব আলম আব্বাসী, নির্বাহী চেয়ারম্যান” এম,এস,এ রেজা, মহাসচিব” শহিদুল ইসলাম, ভাইস- চেয়ারম্যান” মোঃ আশিক মন্ডল অর্থ-সচিব” সাবিরা সুলতানা সুমি, যুগ্ম মহাসচিব” সোহাগ হাসান রানা,সাংগঠনিক সম্পাদক” মোঃ রিয়াজ উদ্দিন আপন।

সংস্থার চেয়ারম্যান বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

সংস্থার নির্বাহী চেয়ারম্যান বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

সংস্থার মহাসচিব শহিদুল ইসলাম বলেন, ২০০২ থেকে অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট দূর হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park