সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারীর মদিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার আটক।

  • আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

নীলফামারী জেলা শহরের একটি নামি দামি ডায়াগনস্টিক সেন্টার থেকে ফারুক হোসেন রুবেল ওরফে ডাক্তার রবিউল ইসলাম নামে একজন নিউরো মেডিসিনের ভুয়া চিকিৎসক কে আটক করেছে নীলফামারী জেলার সিভিল সার্জন এবং জেলা পুলিশের একটি টিম।

শুক্রবার বিকেলে নীলফামারীর শহরের প্রাণ কেন্দ্র চৌরঙ্গী মোড়ে অবস্থিত মদিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে নিউরো মেডিসিন এর চিকিৎসা সেবা দেওয়ার সময় ভুয়া ঐ ডাক্তার কে হাতেনাতে আটক করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোর হাসিবুর রহমান।
পরে ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এর একটি মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০এর অপরাধের ধারা অনুযায়ী ২২/১ ধারা লংঘন ও ২২/২ ধারায় ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল কে ১ বছরের জেল এবং৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভুয়া ডাক্তার দ্বারা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অপরাধে মদিনা ডায়াগনস্টিক সেন্টার কে ১ মাসের জন্য সব ধরনের কার্য ক্রম বন্ধ রাখার ঘোষণা করা হয় অর্থাৎ সিলগালা করা হয়।
আটক কৃত ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল রংপুর শহরের নীলকন্ঠ এলাকার মৃত আলিমুদ্দিন এর ছেলে এবং রংপুর মেডিকেল নার্সিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
এবিষয়ে ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল বলেন আমি এখানে আসতে চাইনি এই ডায়াগনস্টিক সেন্টার এর মালিকের ছেলে আমাকে কয়েকবার ফোন করে এবং দেখা করে আমাকে তাদের ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার খুলতে বলে । তাই আমি এখানে একটি চেম্বার চালু করি।
নীলফামারী জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হাসিবুর রহমান বলেন ফারুক হোসেন রুবেল মদিনা ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার রবিউল ইসলাম এর নাম ব্যবহার করে। রোগীর ব্যবস্হা পত্র লেখার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park