বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পটুয়াখালী দশমিনায় শিক্ষককে পিটিয়ে জখম।

  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ বার পঠিত

পটুয়াখালী,দশমিনা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বড়গোপালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন আলতাফ কে বেদরক পিটিয়ে পা ভেঙে ফেলেছে জামাল ভূঁইয়া নামের এক ব্যাক্তি।

স্হানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১ঃ৩০ মিনিটের সময় শিক্ষক আলতাফ হোসেন বড়গোপালদি থেকে তার বাড়িতে যাবার সময় জামাল ভূঁইয়া নামের ঔ ব্যাক্তি পেছন থেকে হাতে লাঠি নিয়ে সন্ত্রাসী কায়দায় তার উপরে অতর্কিত হামলা চালায় বিষয় টি এলাকার জনতা দেখতে পেলে জামাল ভূঁইয়া সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায় পরে স্থানীয় দের সহযোগিতায় তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

অভিযুক্ত জামাল ভূঁইয়া বড় গোপালদি ভূঁইয়া বাড়ির শানু ভূইয়ার ছেলে। শিক্ষক আলতাফ হোসেন কে এই হামলার কারন জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না সে আমার উপরে হঠাৎ কেনো এ-ই ভাবে হামলা চালিয়েছে তার সাথে আমার জানামতে পূর্বের কোন শত্রুতা নেই আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই সে আমার উপরে সন্ত্রাসী কায়দায় এলোপাতাড়ি হামলা চালায়।

স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন ব্যাক্তি বর্গ বলেন একজন শিক্ষক আমাদের বাঙালি জাতির গর্ব আমাদের জানামতে শিক্ষক আলতাফ হোসেন একজন অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ আমরা এলাকা বাসি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তিব্র নিন্দা জানিয়ে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park