বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

রংপুরে হলিক্রিসেন্ট হসপিটালে নবজাতক বিক্রির অভিযোগে পরিচালক সহ গ্রেফতার তিন।

  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

রংপুর হলিক্রিসেন্ট হসপিটালের বিল পরিশোধের অজুহাত ও অসহায়ত্বের সুযোগে এক নবজাতককে বিক্রির ঘটনায় ক্লিনিকের পরিচালকসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার বিকাল ৪টায় নগরীর নবাবগঞ্জ ফাঁড়ির ডিসি ক্রাইম কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
তিনি জানান, গত ১৩ জানুয়ারি রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকার হলিক্রিসেন্ট হসপিটলের ২০২ নং রুমে প্রসববেদনা নিয়ে ভর্তি হন ভুরারঘাট এলাকার ওয়াসিম আকরামের স্ত্রী মোছা. লাবনী (২২)।
ওই দিন দিবাগত রাত ১টার দিকে সিজারের মাধ্যমে একটি নবাজাতক শিশুর (ছেলে) জন্ম দেন তিনি।
পরে ১৭ জানুয়ারি সকালে ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত এবং অসহায়ত্বকে কাজে লাগিয়ে প্রসূতি মায়ের অগোচরে এবং বাবা ওয়াসিম আকরামের সহযোগিতায় নবজাতক শিশুকে রতন নামের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন।
এই কাজে জড়িত ছিলেন হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি ও তার পূর্বপরিচিত জেরিনা আক্তার বিথী।
পরবর্তীতে নবজাতক শিশুর মা আরপিএমপি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীর পীরজাবাদ এলাকা থেকে রবিবার নবজাতককে উদ্ধার এবং তিনজন গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর নগরীর মধ্য পীরজাবাদ এলাকার সামসুল ইসলামের ছেলে রুবেল হোসেন রতন (৩০) এবং তার স্ত্রী জেরিনা আক্তার বিথী (৩০), কামারপাড়া বাবুখাঁ এলাকার মৃত নজির উদ্দিন সরকারের ছেলে (হাসপাতালের পরিচালক) এমএস রহমান রনি (৫৮)। তবে নবজাতকের বাবা ওয়াসিম আকরাম পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park