বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

প্রতিপক্ষের মারধরে আটঘর কুড়িয়ানা ইউপি সাবেক চেয়ারম্যান শেখর সিকদার নিহত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের মারধরে সাবেক চেয়ারম্যান শেখর সিকদার নিহত হয়েছেন বলে অভিযোগ উঠছে।আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টায় কুড়িয়ানা বাজারে ওই ঘটনা ঘটেছে।এ সময় চেয়ারম্যান মিঠুন হালদারের সঙ্গে কয়েকজন কর্মী ছিলেন

সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা এসব তথ্য জানান।

এ ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করেছে।

ওই বাজারের ব্যবসায়ী সজল সিকদার বলেন, “ঘটনার ১০ মিনিট আগে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের দোকানে গিয়ে পাশেই কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলেন মিঠুন হালদার। শেখর সিকদারের কাছে ৫ লাখ টাকা দাবি করেন মিঠুন। তখন শেখর সিকদার বলেন, ‘কীসের টাকা’, তখন গালিগালিাজ শুরু করেন মিঠুন হালদার। শেখর সিকদার বলেন, ‘টাকা লাগে দিবহানে এখন স্পোর্টস দেখতে চল।’ একথা বলার সঙ্গে সঙ্গে মিঠুন বলেন, ‘শালারে শোয়ায়ে ফেল’, তখন সঙ্গে থাকা পঙ্কজ ও শঙ্কর চলা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। আমি থামাতে গেলে আমাকেও বেদম পিটিয়ে আহত করেছে। এরপর শেখর সিকদার মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের বক্তব্য নিতে বারবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park