বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কিশোরগঞ্জে বড়ভিটা আফজালুল উলুম বহুমূখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবীন বরন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম

নীলফামারীতে বড়ভিটা আফজালুল উলুম বহুমূখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের বরন এবং আসন্ন দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা আফজালুল উলুম বহুমূখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠের মূল ফটক চত্তরে এই অনুষ্ঠানের আয়োজন করেন অত্র প্রতিষ্ঠান প্রধান অহিদুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের পুষ্প বৃষ্টির মাধ্যমে বরন করে নেয় প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান জেলা শিক্ষা অফিসার, নীলফামারীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম নুরুল আমীন শাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরগঞ্জ, নীলফামারি,আলহাজ্ব ফজলার রহমান চেয়ারম্যান বড়ভিটা ইউনিয়ন পরিষদ এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোজাফফর হোসেন সুপার রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা সহ অন্যান্যরা।অনুষ্ঠানের সভাপতি জনাব রেজাউল আলম স্বপন তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আগামীদিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে তাদের প্রতিনিয়োত প্রতিষ্ঠানে আসার মাধ্যমে নিয়মিত পাঠদানে সংযুক্ত থাকার কথাও তুলে ধরেন তিনি।অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদানকালে নবীনদের সামনে যুগোপযোগী শিক্ষা কাঠামোর কথা তুলে ধরার তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন একই সাথে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park