সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরায় একটি দেশি তৈরি পিস্তল ও একটি ওয়ান সুটারগান জব্দ।

  • আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

সাতক্ষীরায় একটি দেশি তৈরী পিস্তল ও একটি ওয়ান সুটারগান জব্দ করেছে র‌্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার মধ্য কাটিয়া এলাকার একটি বাগানের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় উক্ত অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় র‌্যাব সদস্যরা কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক জানান, র‌্যাব সদস্যরা সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া এলাকায় টহল ডিউটি করছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া ১নং ওয়ার্ড এর আজগর কন্টাক্টার এর গলিতে বাগানের ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় সন্দেহ জনক বস্তু পড়ে রয়েছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় কাঠের বাটের একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত ওয়ান শুটারগান ও দেশী পিস্তল সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park