বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

জলঢাকায় এমপি সাদ্দাম হোসেন পাভেলের সংবর্ধণা।

  • আপডেট সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:

আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নীলফামারী ৩ জলঢাকা আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্ধীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুলের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। এর আগে এমপি পাভেল স্কুল প্রাঙ্গণে প্রবেশ করলে স্কাউট দল সন্মান প্রদর্শন করেন।
পরে প্রিয় শিক্ষার্থী কে কাছে পেয়ে সাবেক ও বর্তমান শিক্ষকগণ আবেগ আপ্লূত হয়ে পরে এবং তাকে স্কুলের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী, প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত আলম নবেল, ও উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মর্তুজা ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনির্বান স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন পাপড়ি, আলমগীর হোসেন, আনোয়ারা বেগম ও আব্দুল কাদের। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল্লাহ। এমপি তার বক্তব্যে শিক্ষকদের নিয়ে স্মৃতিচারন করেন। এছাড়াও তিনি জলঢাকা উপজেলার উন্নয়নে নিজেকে উজার করে দেওয়ার কথা বলেন। আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park