বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পলাতক আসামী সহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার।

  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য হলো শুভংকর ওরফে শুভ চক্রবর্তী বরিশালের বানারীপাড়া উপজেলার মরিচাবুনিয়া গ্রামের সুশান্ত চক্রবর্তীর ছেলে। বারেক সিকদার বরগুনা সদর উপজেলার বড়োইতালা খাড়াকান্দা এলাকার জব্বার সিকদারের ছেলে এবং মো: সেলিম সিকদার বরগুনা সদর উপজেলার শিয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা এলাকা থেকে আন্তজেলা ডাকাত দলের তিন জনকে এবং সাজাপ্রাপ্ত ১২ বছরের পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানুয়ারী ৭ বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তার হওয়ার আসামীদের নামে একাধিক মামলা আছে বলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার নাজিরপুর থানার বৈঠাকাটা এলাকার একটি হোটেল থেকে আন্ত জেলা ডাকাত দলের তিন সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা তারা ডাকাতি, দস্যুতা ও চুরি সহ একাধিক মামলার কথা স্বীকার করে। তাদের সিডিএমএস পর্যালোচনা করে ও সংশ্লিষ্ঠ থানায় যোগাযোগ করে শুভংঙ্কর অরফে শুভ চক্রবতির বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরি সহ মোট ৮টি মামলা রয়েছে। বারেক সিকদারের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও চুরিসহ মোট ৭টি মামলা যার মধ্যে ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং মো: সেলিম সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্ততি ও চুরি সহ ৬টি মামলা রয়েছে যার মধ্যে ১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তারা সবাই আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

অপর দিকে মঠবাড়িয়া থানায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ১২ বছরের পলাতক আসামী মো: রফিকুল ইসলাম এর বিরুদ্ধে একটি মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা সাজা হয়। এছাড়াও পিরোজপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা রয়েছে।

এছাড়াও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরো জানান, দীর্ঘদিন যাবত বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বিভিন্ন এলাকায় উক্ত ডাকাত দল সংঘবদ্ধ হয়ে ডাকাতি করে আসছিলো। প্রত্যেক মামলায় আসামিরা চার্জশীটভূক্ত আসামী এবং বর্তমানে মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park