সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন দোয়ারাবাজার থানার মোহাম্মদ আতিয়ার রহমান।

  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ
জেলার মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন এসআই মোহাম্মদ আতিয়ার রহমান। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় কর্মরত আছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে এ পুরস্কার প্রদান করেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার ও (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্।
গত জানুয়ারি মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালচনা শেষে এসআই আতিয়ার রহমানকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাজন দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিকসহ সকল থানার ওসিগণ।

মাদকব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও সমাজের মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে সুনামগঞ্জ জেলা পুলিশ।

এ বিষয়ে এসআই মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park