সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হাতের মেহেদীর রং না শুকাতেই বিধবা রুকাইয়া।

  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩২ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

এখনো হাতের তরতাজা মেহেদির রং শুকায়নি, শরীর থেকে যায়নি এখনো সোন্দা-মেথীর ঘ্রান। চোখে মুখে ছিলো রঙ্গিন রঙ্গিন স্বপ্ন। মাত্রই ঘর বেঁধেছে রুকাইয়া পার্শ্ববর্তী গ্রামের যুবক ওমর আলী(২৪)এর সংঙ্গে। নিজের বাড়ির বৌভাত সেরে ক’জন স্বজন নিয়ে গতকালকে এসেছে স্বামীর বাড়িতে। সেখানে একটি মাত্র রাত না পেরোতেই বিধবা হোল তরুনী রুকাইয়া।

পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে সদ্যবিবাহিতা রুকাইয়া (১৮) শেষমেশ বিধবা হয়ে গেলো।বিয়ের একদিন পরই রুকাইয়ার স্বামী ওমর আলী (২৪) কে দেশীয় দা দিয়ে গলাকেটে হত্যা করে দূর্বৃত্তরা।

মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) সকাল নয়টায় লতাচাপলী ইউনিয়নের তাহের পুর গ্রামের ওমর আলীর নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করাহয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত রবিবার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়া (১৮) এর বিয়ে হয়। গতকাল কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজন সহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর আলী নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পায়।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park