বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কুড়িগ্রামে জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম জেলার সকল উপজেলার অংশগ্রহণে জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট- ২০২৪ এর শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সদর উপজেলা বনাম ফুলবাড়ী উপজেলা। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আগামীর সম্ভবনাময় কুড়িগ্রামকে সামনে এগিয়ে নিতে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় ক্রীড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ এই ধরনের কার্যক্রমে সবসময় পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park