বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কুড়িগ্রামে সমাজ ও ব্যক্তি সুরক্ষায় কারাতে শিখছে কুড়িগ্রামের মেয়েরা।

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সমাজ ও ব্যক্তি সুরক্ষায় দীর্ঘদিন ধরে কারাতে শিখছে কুড়িগ্রামের মেয়েরা। কুড়িগ্রাম স্টেডিয়ামের একটি স্থানে প্রশিক্ষক খাজা ইউনুস ইসলাম ইদুল ও সুমনের নেতৃত্বে কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রশিক্ষনে অংশগ্রহন করছে। (৯ ফেব্রুয়ারি ২০২৪) কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মোছাঃ রোখশানা বেগম লিপি, কারাতে প্রশিক্ষক খাজা ইউনুস ইসলাম ইদুল, কারাতে প্রশিক্ষনার্থী ও অভিভাবকবৃন্দ।
উক্ত প্রশিক্ষণ সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীবৃন্দ বিভিন্ন গ্রুপে আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ উপস্থিত অতিথিবৃন্দ কুড়িগ্রামে কারাতে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষনার্থীকে অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সমাপনী সনদ ও বেল্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park