বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কুড়িগ্রাম উলিপুরে সেচ পাম্প নিয়ে সংঘর্ষে কৃষককে কুপিয়ে জখম।

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম উলিপুরে সেচ পাম্প নিয়ে সংঘর্ষের জেরে কৃষক আব্দুর রহিম (৪৭) কে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া জোলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত আব্দুর রহিম ওই এলাকার মফিজল হকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, আব্দুর রহিমের সাথে দীর্ঘদিন যাবৎ সেচ পাম্প নিয়ে ছাদেকুল ইসলামের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা শনিবার সকাল ৯টায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুর রহিমের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে, আব্দুর রহিমের ছোট ভাই রাজু মিয়া অভিযুক্তদের গালিগালাজ করতে নিষেধ করায় তাকে অবরুদ্ধ করে এলোপাতারিভাবে মারধর করে। এই সময় আব্দুর রহিম, তার স্ত্রী ও মা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। ছাদেকুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিমের মাথায় কোপ মেরে গুরুত্বর আহত করলে তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে উলিপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উলিপুরে কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে দ্রত আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park