
নুর আলম:
শরীয়তপুরের জাজিরায় প্রথমবারের মতো সার্ভে এন্ড সেটেলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান কর্মসূচি ও ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার (১৩-ফেব্রুয়ারি) সকালে জাজিরা উপজেলা পরিষদের নতুন সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভে এন্ড সেটেলমেন্ট কমিটির সদস্য সচিব মোঃ হাচান আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরুফুর রহমান, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর সহ উপজেলা সার্ভে এন্ড সেটেলমেন্ট কমিটির সকল সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
সভায় বড় কৃষ্ণনগর (বিকে নগর) ইউপি চেয়ারম্যানের নিজ ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপ চাওয়া ও সিকস্তির জমি ব্যাক্তিমালিকানায় দেয়ার দাবি নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। এসময় বিকে নগর বিষয়টি প্রক্রিয়াধীন আছে এবং খুব শীগ্রই কার্যক্রম শুরু হবে বলে আস্বস্ত করেন উপজেলা সার্ভে এন্ড সেটেলমেন্ট কমিটির সদস্য সচিব ও সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ হাচান আলী। তবে সিকস্তির জমির সিদ্ধান্ত একান্তই জেলা প্রশাসকের বলে জানান তিনি।
সভায় উপজেলা উপজেলা সার্ভে এন্ড সেটেলমেন্ট কমিটির সদস্যদের প্রতি চলমান ভূমি জরিপ নিয়ে কোনো সমস্যা দেখা দিলে সমস্যার সমাধানের জন্য বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়।