সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জলঢাকায় ৬৬ বোতল ফেনসিডিলসহ ১জন গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২১ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধিঃ

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশিং চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে দশটায় উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের কাঁকড়া চৌপতী বাজার সংলগ্ন ডালিয়াগামী এক যাত্রীর নিকট অভিনব কায়দায় কালো কাপড় দ্বারা বডি ফিটিং অবস্থায় ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ হাতেনাথে একজনকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন, লালমনিরহাট জেলা হাতিবান্ধা উপজেলার দোলাপাড়া ১নং ওয়ার্ড বাসিন্দা সাফিউল আলমের পুত্র আরাফাত ইসলাম ( ২২ )।

জলঢাকা থানার এ. এস. আই মামুনার রশীদ জানান, মাননীয় পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে এ সব মাদক জব্দ করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত ৬৬ বোতল ফেনসিডিলের মূল্য ৯৯ হাজার টাকা। এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মুক্তারুল আলম জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) রুজু করা হয়।জলঢাকা থানার মামলা নং-২১ তারিখ ২৭/২/২৪ইং। এ সময় ওসি মুক্তারুল আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টর্লারেন্স অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park