সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৫ বার পঠিত

নুর আলম:

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এসময় একটি দোকানঘর ভাঙচুর ও প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সোমবার (২৬-ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার জয়নগর ইউনিয়নের গঙ্গানগর বাজারে হালিম মেম্বার গ্রুপ ও মিন্টু কাজি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন, জাজিরা উপজেলার মূলনা ও জয়নগরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে গঙ্গানগর বাজার। এই বাজারে আধিপত্য ধরে রাখাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো স্থানীয় ঢালী ও কাজি গুষ্টির মধ্যে। কাজি গ্রুপের মিন্টু কাজি এবং স্থানীয় ছাব্বিশ পাড়া (২-নং ওয়ার্ড) গ্রামের মেম্বার হালিম তালুকদার দু’জনেই সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আলিম বেপারীর সমর্থক ছিলেন। সম্প্রতি হালিম মেম্বার আলিম বেপারীর দল ত্যাগ করে স্থানীয় আরেক আওয়ামী নেতা মিথুন ঢালীর দলে যোগদান করেন।

মিথুন ঢালীর দলে যোগদান করা উপলক্ষ্যে গত শনিবার (২৪-ফেব্রুয়ারি) হালিম মেম্বারের বাড়িতে দলবল নিয়ে গরু জবাই করে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। খাওয়াদাওয়া শেষে গঙ্গানগর বাজারে দলবল নিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত মহরা দেন। এসময় প্রতিপক্ষ মিন্টু কাজির লোকদের উদ্দেশ্য করে বিভিন্ন উষ্কানিমূলক কথা বলেন। উস্কানিমূলক এসব কথাবার্তাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় একটি চায়ের দোকানে মিন্টু কাজি সমর্থিত ফারুক মাদবরের সাথে কথা কাটাকাটি হয় হালিমের। এসময় হালিমের সাথে থাকা লোকজন ফারুক মাদবরকে মারধর করে। খবর পেয়ে মিন্টু কাজি সমর্থিত লোকজন হালিম মেম্বারের লোকজনের উপর হামলা করতে এলে উভয় পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। পরে দুই গ্রুপের লোকজন অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরদিন সকালে বাজারে ওঠাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন বিভিন্ন পয়েন্টে ঢাল, টেঁঠা, বল্লোম সহ বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে ভোর থেকেই পুলিশের একাধিক টীম বাজারের মূল পয়েন্টে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাজারে পুলিশের একাধিক টীম কাজ করেছে।

ঘটনা সম্পর্কে জাজিরা থানার ওসি (তদন্ত) মোঃ সুজন হক বলেন, আমরা জানতে পেরেছি গঙ্গানগর বাজারে মারামারির উদ্দেশ্যে মিন্টু কাজি ও হালিম মেম্বার সমর্থিত লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে। আমরা সকালে অভিযান পরিচালনা করে দু’জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এবিষয়ে মামলার কার্যক্রম চলমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park