সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গাঁজাসহ আসামি ছিনিয়ে নেয়া সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই মাদক কারবারিকে মাদকসহ ছিনিয়ে নেয়ার ঘটনার মূলহোতা যুবলীগ নেতা সাগর মাদবর (৩৫)কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১-মার্চ) গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকার একটি আবাসিক হোটেল থেকে আটক করে র‍্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যুবলীগ নেতা সাগর উত্তরার একটি রিসোর্টে পালিয়ে আছেন। খবর পেয়ে জাজিরা থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের নেতৃত্বে জাজিরা থানার একটি টীম র‍্যাব-৩ এর সহোযোগিতা অভিযান পরিচালনা করে সাগরকে আটক করে।

এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রহিম মাদবর (৫০) ও রিয়াজ আকন (২৪) নামে দু’জনকে আটক করে জাজিরা থানা পুলিশ। এনিয়ে এই ঘটনায় তিনজনকে আটক করা হলো। ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধেও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৮-ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ দু’জনকে আটক করে জাজিরা থানার চার পুলিশ সদস্য। দুজনের মধ্যে একজন যুবলীগ নেতা সাগরের বড়ভাই সবুজ। আটকের বিষয় জানতে পেরে সাগরসহ তার সঙ্গে থাকা ৩০-৩৫ জন লোক পুলিশকে মারধর করে দু’জনকে ছাড়িয়ে নিয়ে যায়। পরদিন (২৯-ফেব্রুয়ারি) জাজিরা থানার এএসআই বেলাল হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সাগর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park