বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

মানিকগঞ্জ নদী থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৫০ বার পঠিত

আকাশ চৌধুরী
মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তার (১৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৪ মার্চ ২০২৪ সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশের চর এলাকার কালিগঙ্গা নদীর তালাপ্পার ঘাট থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সামিয়ার বাবা সাইফুল ইসলাম। তিনি মানিকগঞ্জের মুলজান পল্লীবিদ্যুৎ অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, দুদিন থেকে নিখোঁজ ছিল সামিয়া। এ বিষয়েব শনিবার রাতে (২মার্চ) সদর থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। আজ সকাল ৯টায় স্থানীয়রা কালিগঙ্গা নদীর তালাপ্পা ঘাটে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে তার বাবা সাইফুল ইসলাম লাশটি তার মেয়ের বলে শনাক্ত করে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, লাশটি স্কুল শিক্ষার্থী সামিয়ার বলে তার বাবা শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park