বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

বাগমারায় বিস্কুট ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অর্থদণ্ড।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় হাটগাঙ্গোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ/২০২৪) বেলা একটার সময় হাটগাঙ্গোপাড়া তেঁতুল তলায় অবস্থিত শিমুল এ্যান্ড সিহাব বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই এ্যাক্ট ২০১৮ এর ১৫/১ মোতাবেক ২৭ ধারায় লাইসেন্স না থাকায় পঁচিশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। ফ্যাক্টরির মালিক রুহিয়া গ্রামের সেলিম রেজা উপস্থিত ছিলেন না।
অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।
এ সময় বিএসটিআই রাজশাহী ফিল্ড অফিসার হাসিবুল হাসান, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন, সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবরে হাটগাঙ্গোপাড়া এলাকার বিশেষ করে ঔষধ এবং খাদ্যের দোকান বন্ধ করে চম্পট দেয় দোকানিরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park