সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৩ সদস্য গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪৪১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ডিবি পুলিশের পোশাক পরে সাধারণ মানুষকে গাড়িতে তুলে নিয়ে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করা চক্রের ৩ সদস্যকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা থেকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশ।

গ্রেফতাররা হলো- হাবিবুর রহমান বাবু (৪৫), লোকমান হোসেন (৬৩) ও গোলাম হোসেন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের দুটি জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাপ, খেলনা ওয়াকিটকি, একটি সিগন্যাল লাইট ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪-ই মার্চ) দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শেরা হাবিব খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার কদমতলী লায়ন সপার্স ওয়ার্ডের সামনে থেকে রাকিবুল ইসলাম নামে মিটফোর্ড এলাকার ব্যবসায়িকে ডিবি পরিচয় তুলে নিয়ে ঝিলমিল আবাসিক এলাকার ভেতর নিরিবিলি জায়গায় নিয়ে যায়। পরে পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে তারই প্রেক্ষিতে তদন্তের একপর্যায়ে ভুয়া ডিবি পরিচয়দানকারীদের সিএনজির সন্ধান পায় ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। এরই সূত্র ধরে সিএনজি চালকের তথ্যের ভিত্তিতে চুনকুটিয়া চৌরাস্তায় আলামিন হোটেলের সামনে থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী চক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতাররা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জসহ রাজধানী বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।,

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park