বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

শরীয়তপুরে ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৬৯৩ বার পঠিত

নুর আলম:

শরীয়তপুরে জিয়াউর রহমান মোল্যা (৪২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে শরীয়তপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪- মার্চ) সন্ধ্যা সাড়ে ৭’টার দিকে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখি এলাকার কালাম মোল্যার বাড়ীর সামন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জিয়াউর শরীয়তপুর সদর উপজেলার চর পাতাং গ্রামের মৃত মতিউর রহমান মোল্যার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

শরীয়তপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মাতুব্বর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রুদ্রকরে বিক্রির জন্য মাদকসহ একজন ব্যাক্তি অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিজানুর রহমান সরকার তার সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে।

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করা হলে প্যান্টের পকেট থেকে দশ পিস ইয়াবা জব্দ কর হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানায় ডিবি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park