বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে আহত করার ঘটনায় গ্রেফতার-০৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪১০ বার পঠিত

ত্রিশাল প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে ।

সোমবার দিবাগত রাতে তাদের উপজেলার হিন্দুপল্লী নদীর পাড় এলাকা এবং পার্শ্ববর্তী উপজেলা ভালুকার সিষ্টোর থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চত করেন, সহকারী পুলিশ সুপার(ত্রিশাল সার্কেল) অরিত সরকার।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামের বেদেনা খাতুন(৫৯), তার ছেলে হারুন মিয়া(৪৪) ও আরেক ছেলে মোঃ নাঈম(২৫)।
এ ঘটনায় গতকাল সোমবার পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ুন কবীর বাদী হয়ে এই ৩ জনকে অভিযুক্ত করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি জানান,আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (১৯ মার্চ) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় বেদেনা খাতুন নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হন ত্রিশাল থানার এসআই ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫) ও এএসআই রাকিব (৩৯)। আসামিকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন এলোপাতাড়ি এই তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মাকে (বেদেনা) ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেসময় আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে যায়। আহত পুলিশ কর্মকর্তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park