সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রাম ফুলবাড়ীতে দুই টাকার ইফতার বাজার।

  • আপডেট সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চরাঞ্চলের নিম্ন আয়ের গরিব দুঃখী মানুষের মাঝে মাত্র দুই টাকায় ইফতার বিক্রি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল)’।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চরাঞ্চলের নিম্ন আয়ের গরিব দুঃখী মানুষের মাঝে ইফতার বিক্রির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে পুরো রমজান জুড়ে এই দুই টাকার ইফতারের বাজারের কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক।
উদ্বোধনী দিনে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতারের প্যাকেট বিক্রি করা হয়।
দুই টাকার ইফতার নিতে আসা রহিমা বেগম বলেন, ‘হামরা চর বড়লইয়ের মানুষ, পানি মুখে দিয়া ইফতারি করি। আইজ দুই টাকার ইফতারির বাজার করিয়া মনটা খুশিতে ভরে গেইল।
সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, দীর্ঘদিন থেকে ফাইট আনটিল লাইট (ফুল) সংগঠন গরিব মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমরা ত্রাণ প্রথা থেকে বেরিয়ে এসে মানুষকে সম্মানের সঙ্গে বাঁচানোর জন্য দুই টাকা করে নিচ্ছি। এছাড়াও আমাদের সংগঠন থেকে নাগেশ্বরী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, রাজারহাট উপজেলায় গরিব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park