বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ত্রিশালে লিজের জমি মেয়াদ শেষ হওয়ার পরেও জবর দখলের চেষ্টা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের মান্দাটিয়া কানিহারী মৌজায় প্রায় ২৫ একর জমি মৎস্য চাষের জন্য পর্যায়ক্রমে ১৫ বছর চুক্তিবদ্ধ করে ভোগ দখল করার পর চুক্তিপত্র ছাড়াই জবর দখল করে রাখার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য- প্রস্তাবিত নাহিদ এগ্রো ফার্ম ঢাকা উত্তরা থেকে আসা নাহিদ নওরিন জাহান নামে এক মৎস্যচাষী ২০০৯ সালে ত্রিশালের কানিহারি  এলাকায়  মৎস্য চাষ করার জন্য ২৯ জন কৃষকের কাছ থেকে ৫ বছরের জন্য ২৫ একর জমি লিজে নেন। চুক্তি অনুযায়ী ৫ বছর পর পর সর্বমোট ৩বার এভাবে ১৫ বছর সে মৎস্য চাষ করেন। গত ১৮/০১/২০২৪ ইং তারিখ পিছনের চুক্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৪র্থ বার স্থানীয় কৃষকদের সাথে প্রস্তাবিত নাহিদ এগ্রো ফার্ম কোন প্রকার চুক্তিপত্র না করায় কৃষকরা তাদের নিজ নামীয় জমি দখলে যায়।  এই দখল নিয়ে নাহিদ এগ্রো ফার্ম তার লোকজন দিয়ে নানাভাবে ভয়ভীতি, হয়রানী করার চেষ্টা করছেন বলে ভুক্তভোগী কৃষকেরা জানিয়েছেন।
কৃষক আবুল কাশেম জানান, আমাদের নিজ নামীয় জমি নাহিদ এগ্রো ফার্মের কাছে মৎস্য চাষের জন্য ভাড়া দিয়েছিলাম। চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ায় আমাদের জায়গাতে ফসল করার জন্য যখন জমিতে যাচ্ছি ঠিক এই সময় নাহিদ এগ্রো ফার্মের লোকজন নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন  এছাড়াও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পায়তারা  করছেন। বিষয়টি নাহিদ গ্রুপের থাকা লোকজনের সাথে কথা বলতে চাইলে কোন কথা বলতে চায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park