
মোঃ মনিরুজ্জামান(মিলন)পাটোয়ারী
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ” আইন সহায়তা কেন্দ্র ( আসক ) ফাউন্ডেশনের উদ্দ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সার্বিক আয়োজনে গতকাল ২৬শে মার্চ মঙ্গলবার বিকালে এ উপলক্ষে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে। আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সভাপতি উদিওমান তরুণ নেতা সেলিম রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ঞ্জুরুল হক সিয়াম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ও নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম। প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জলঢাকা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের সাবেক তথ্য ও প্রচার সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার শাহিনুর রহমান। পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, রংপুরের বহুমাতৃক কবি আজহারুল ইসলাম, জলঢাকা থানার এস আই মতিয়ার রহমান, জলঢাকা প্রেসক্লাবের সদস্য সচিব শরিফুল ইসলাম প্রিন্স,সাংবাদিক আবেদ আলী প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক জলঢাকা শাখা কর্মকর্তা জনাব অহিদুল ইসলাম, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) নীলফামারী জেলা কমিটির উপদেষ্টা শাহান কবীর শাহিনুর এবং আইন সহায়তা কেন্দ্র আসক রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু প্রমুখ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারীর জেলা শাখার সভাপতি তারুণ্যের প্রতীক সেলিম রেজা সভাপতির বক্তব্যে বলেন, আমাদের এই উপজেলার মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত, লাঞ্ছিত এবং প্রতিহিংসা পরায়নে বিভিন্ন মামলা মোকদ্দমাসহ হয়রানির স্বীকার হচ্ছে। সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছে এ সকল সমস্যা সমাধানের চেষ্টা আইন সহায়তা কেন্দ্র (আসক),ফাউন্ডেশনকেই করতে হবে। উক্ত আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কর্তৃক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আল-আমিন ইসলাম।ও নীলফামারী জেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান (মিলন) পাটোয়ারী