
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬-শে মার্চ) সকালে উপজেলা সুরমা ইউপি মহব্বতপুর বাজারে দুর্ঘটনা ঘটে ট্রাকের চাপায় শিশু নিহত হয়েছে।
নিহত রামিম (০৪) মহব্বতপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত রামিম রাস্তার পাশে বাড়ির আঙিনায় খেলছিল।
এ সময় তার মা পাশে বসা ছিলেন। রাস্তার পাশে থাকা একটি ট্রাক ব্রেক ফেইল করে তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা গাড়ির চালক জসীম উদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার কর্মকর্তা ওসি বদরুল হাসান বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।