বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নীলফামারীতে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা ছেলের।

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৭৭ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা দিয়েছে ছেলে। পরে পুলিশের হস্তক্ষেপে পৃথক স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। শুক্রবার নীলফামারী সদরের চাপড়া যাদুরহাট বাটুলটারি গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা যান ওই গ্রামের মজিবুর রহমান (৬২)।
সংসারে তাঁর দুই স্ত্রী রয়েছেন। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ এবং ওই স্ত্রীর ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দেন তিনি। অন্যদিকে প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিক ভাবে তিন শতাংশ জমি প্রদান করেন বাবা মজিবুর রহমান। কিন্তু জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই বাবার মৃত্যু হয়।
মৃত্যুর আগে তিন ছেলেকে মৌখিকভাবে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় লাশ আটকে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন ছেলে নওশাদ আলী। স্বজনেরা অনেক চেষ্টা করে সে কাজ থেকে তাঁকে নিবৃত্ত করতে না পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশের হস্তক্ষেপে মজিবুর রহমানের লাশ অন্যত্র দাফন সম্পন্ন করা হয়। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park