
মোঃ হেলাল উদ্দিন,স্টাফ রিপোর্টার:
কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিশুকে সাঁতার প্রশিক্ষণ দিচ্ছে বিদ্যালয় কতৃপক্ষ।
চলতি বছর ফেব্রুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত ৩ মাসব্যাপী এ প্রশিক্ষণের ৫ম শ্রেণির ১০ জন ও ২য় শ্রেণির ৪ জন নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেলী নাসরিনের সার্বিক তত্ত্বাবধানে ইউনিক লিডার এনামুল কবির ও সুমি মৌত্রির সহযোগিতা নওশীন সিকদার, জুমানা জেমি,সায়বা, প্যাথক ক্যারেন,সামিউল হক সোহান,ইরফান সাফায়াত,আফোয়ান,মোস্তাসির,নিহাল,সাহাদ,ফাহমিদ,রামীম ,সায়রা,জানহা,নুয়াইবা বিদ্যালয়ের নিকটবর্তী শীতলক্ষ্যা নদীতে সাঁতার শেখান স্হানীয় এক সাঁতারো। কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি আলমগীর হোসেন সিকদার জানান শিশুদের সাঁতার শেখা জরুরি। শারিরীক সুস্থতা ও পানিতে পড়ে মৃত্যু রোধে সহায়তা দিবে এ প্রশিক্ষণ।