সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) প্রাইভেটকার ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত-১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) প্রাইভেটকার ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটর সাইকেল আরোহী রিফাত (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।

পিরোজপুর-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের যাতায়াত রুট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু)।

দুর্ঘটনায় সাইকেল আরোহী সাজিদ (২৫) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। তারা জেলার ভান্ডারিয়া পৌরশহরের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ এবং প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সেতুতে কাউখালী উপজেলার বেকুটিয়া প্রান্তের দিক থেকে একটি প্রাইভেটকার আসছিল। অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্ত থেকে একটি মোটর সাইকেল যাচ্ছিল। এসময় সেতুর কুমিরমারা প্রান্তে মোটর সাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বরিশাল যাওয়ার পথে রিফাতের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক ও আরোহীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকার ও মোটর সাইকেল জব্দ করেছে।

পিরজপুর সদর থানার ওসি মোঃ আশিকুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park