বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রীকে বিয়ের প্রলোভন, অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মাদ্রাসার সহ: শিক্ষক হাফিজুর রহমানকে বহিস্কারের দাবিতে মানববন্ধন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি) হাফিজুর রহমানকে বহিস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে তাফালবাড়িয়া মাদ্রাসা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার অর্ধশতাধিক নারী – পুরুষ অংশগ্রহণ করে।মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসাটির গভর্নিং বডির সদস্য আমিনুল হক বাচ্চু মিয়া। বক্তব্য রাখেন-অধ্যক্ষ নজরুল ইসলাম, মাদ্রাসার অভিভাবক সদস্য রুস্তম আলী হাওলাদার, সাপলেজা ইউনিয়নের সচেতন মহলের পক্ষে মোঃ শাহজাহান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন,হাফিজুর রহমান নামে ওই শিক্ষক ছাত্রীর সাথে যে জঘন্য কাজ করেছে তা অমার্জনীয়। এতে আমরা সবাই হতবাক।বিষয়টি যদি ধরা না পড়তো তাহলে হয়তো আড়ালেই থাকতো।ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুবাধে তিনি প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন।

বক্তারা আরো বলেন,প্রথমে বিষয়টি কেউ বিশ্বাস করতে পারেনি।পরে জঘন্য কাজের ভিডিও মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে আসলে ওই শিক্ষক তাফালবাড়িয়া এলাকা থেকে পালিয়ে আত্মগোপন করেন।গত বছরের ২০ নভেম্বর থেকে ৫ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি।মাদ্রাসায় আসলে অভিভাবক ও এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হতে পারেন তিনি।

ওই শিক্ষকের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায়।এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত হয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া হাসানিয়া মাদ্রাসায় যোগদান করেন তিনি। এখানে স্থানীয় নাজমুল হাওলাদারের বাড়িতে জায়গির থাকতেন তিনি। মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে ২টি শোকজ নোটিশ করেও কোন জবাব পায়নি।৩য় শোকজ নোটিশ এবং এরপর স্থায়ী বহিস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park