বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

রাজাপুরের এক প্রতিবন্ধীর চুরি হওয়া ২ টা ছাগল পিরোজপুর থেকে উদ্ধার করেছে ভান্ডারিয়া পুলিশ: -গ্রেপ্তার ২

  • আপডেট সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির জেলার রাজাপুর থেকে এক প্রতিবন্ধীর চুরি হওয়া দুটি ছাগল পিরোজপুরের ভান্ডারিয়া থেকে উদ্ধাের করেছে পুলিশ। আজ শনিবার সকালে ভান্ডারিয়া বাজারের পশুর হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই ছাগল উদ্ধার করা হয় এবং ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন। 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন  মোঃ আবু তালেব হালদার (২৩) নেছারাবাদ থানার সারেংকাঠি গ্রামের বাদশা হালদার এর পুত্র। অপর আসামী হলো মোঃ লাল মিয়া বেপারী (৬০) ভান্ডারিয়ার জমিরতলা এলাকার মৃত সুলতান মল্লিক এর পুত্র। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন জানান, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) মহোদয়ের নির্দেশে ভান্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে আজ সকালে ভান্ডারিয়া বাজারের ছাগলের হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই ছাগল উদ্ধার করা হয় এবং ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন  আরো জানান ছাগল দুটোর প্রকৃত মালিক প্রতিবন্ধী রিপন হাওলাদার শারীরিক প্রতিবন্ধী বিধায় তার সহায়-সম্বল ছিল উক্ত ছাগল দুটি যা গত রাতে আনুমানিক ১.০০ টার দিকে চুরি হয়। ভিকটিম তার ছাগল সনাক্ত করে হাতে পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park