
মোঃ হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় নিহতের মেয়েকে (৪) উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
জানা যায়, শশুর বাড়ীতে দাওয়ার দিয়ে মেয়েকে নিয়ে বাড়ী ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম (৪২)। সে কাপাসিয়া উপজেলার টোক নগর গ্রামের নজিবুল্লাহর ছেলে। আহত মেয়ের নাম পাওয়া যায়নি।
আজ রবিবার রাত ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। কাপাসিয়া থানার এস আই বাহার আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি। শিশুটিকে আহত অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
স্থানীয় আমরাইল জেনারেল হাসপাতালের স্টাফ মো. এখলাস মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত হাসপাতালে আনা হয়েছে। আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য কাপাসিয়ায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার আমরাইদ এলাকায় আমরাইদ বারিষাব সড়কের আমারাইদ ব্রিজ নামক স্থানে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ব্রিজের রেলিংয়ে গিয়ে ধাক্কা লাগে। এতে অটোরিকশা ধুমরে মুচরে যায়। এ সময় একজন নিহত ও একজন আহত হয়। এ সময় চালক অটোরিকশা ফেলে পালিয়ে গেছে।
মরদেহ বর্তমানে আমরাইদ জেনারেল হাসপাতালের রয়েছে, জানায় পুলিশ।