বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ঝিনাইদহে এক হতদরিদ্র কৃষকের দেড়’শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দিলেন প্রতিপক্ষরা।

  • আপডেট সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামের এক হতদরিদ্র কৃষকের দেড়’শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার বিকেলে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের কৃষক শহিদুল ইসলামের সাথে তার ভাই মসলেম উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বিকেলে মসলেম উদ্দিন তার সহযোগিদের নিয়ে কৃষক শহিদুলের ৯ শতক জমির দেড়’শ ধরন্ত পেয়ারাগাছ কেটে দেয়। এছাড়াও তার ১৪’শ জমিতে বপন করা দেড় মাস বসয়ী মাসকলাই’র জমি চষে দিয়ে দখল করে নিয়েছে মসলেম উদ্দিন। জমি থেকে সম্প্রতি পেয়ারা বিক্রি শুরু করেছেন তিনি। ক্ষতিগ্রস্থ কৃষক শহিদুল ইসলাম বলেন, আমার জমিতে আমি অনেক কষ্ট করে পেয়ারা লাগিয়েছিলাম। পেয়ারা গাছের বয়স ৩ বছর। কিছুদিন হলো আমি পেয়ারা বিক্রি শুরু করেছি। এই আমার একমাত্র আয়ের উৎস। শত্রæতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। আমি এর শাস্তি দাবী করছি।
এ ব্যাপারে গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম বলেন, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। তাই বলে ধরন্ত গাছগুলো কেটে ফেলা খুবই অন্যায় হয়েছে। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, কাটা গাছ নিয়ে একজন থানায় অভিযোগ দিতে এসেছিলেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এলাকায় পুলিশ পাঠানোর পর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park