বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পিরোজপুরে প্রবাসীর বাড়ীতে চুরি, গ্রেফতার-০১

  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) মহোদয়ের নির্দেশে সদর থানার অফিসার ইন চার্জ মোঃ আসিকুজ্জামান (পিপিএম) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওমান প্রবাসীর বাড়িতে চুরি হওয়া-০৩ ভরি স্বর্ণালংকার সহ-০১ জন আসামীকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

ওমান প্রবাসী মোসাঃ মরিয়ম আক্তার সীমা (৩৫) স্বামী- মোঃ ইমরান শেখ পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিন জীবগ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। গত ৩০ মার্চ তারিখ রাত্র ১১.০০ ঘটিকায় রাতের খাবার খেয়ে পরিবার সহ ঘুমিয়ে পরেন। রাত ০৩.০০ টার সময় সেহরী খাওয়ার জন্য উঠে দেখতে পান ঘরের মাঝ রুমের আলমারির দরজা খোলা ও মালামাল ছড়ানো ছিটানো। তিনি আলমারী ও ঘরের মালামাল চেক করে দেখতে পান ১ টি স্বর্ণের চেইন, ৫ টি স্বর্ণের আংটি, ১ টি ডায়মন্ডের নাকফুল, ২ টি স্বর্ণের ব্রেসলেট, ০৪ টি কানের ফুল, ১৫ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের রুলি সহ সর্বমোট ৩.১৫ ভরি স্বর্ণ যার মূল্য আনুমানিক ৩৫০,০০০ টাকা, ১ টি স্মার্ট ঘড়ি, ১ টি ৫২ ইঞ্চি ওয়ালটনের টেলিভিশন, ০৭ টি পাসপোর্ট, ১ টি ইসলামী ব্যাংকের কার্ড, সহ ০৪ টি রেসিডেন্সিয়াল কার্ড খোয়া যায়।

তিনি বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো সহ গত ৭ এপ্রিল তারিখ পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পিরোজপুর সদর থানা পুলিশ তাৎক্ষনিক বিষয়টি আমলে নিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুলফিকার ও এসআই শাহজাহানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সদর থানাধীন কলাখালী ইউনিয়নের পথের হাট এলাকা থেকে কুখ্যাত চোর মোঃ মনিরুজ্জামান রিপন (৩৫) পিতা- মোঃ ইসরাইল হোসেন মোল্লা কে গ্রেপ্তার করেন।তার স্বীকারোক্তি মোতাবেক তার দেখানো মতে নিজের লুঙ্গির কোচ থেকে এবং আসামীর বসত ঘর হতে ১ টি স্বর্ণের চেইন, ৫ টি স্বর্ণের আংটি, ১ টি ডায়মন্ডের নাকফুল, ২ টি স্বর্ণের ব্রেসলেট, ৪ টি কানের ফুল সহ সর্বমোট ০৩ ভরি স্বর্ণ যাঁহার বাজার মূল্য আনুমানিক ২,৭০,০০০ টাকা সহ ০৭ টি বাংলাদেশী পাসপোর্ট এবং ০৪ টি রেসিডেন্সিয়াল কার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয় বলে পিরোজপুর জেলা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় জেলা পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ মুকিত হাসান খান,পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। জেলা পুলিশ সুপার এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া বাকী মালামালগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন। জানা যায় যে প্রবাসী মরিয়ম আক্তার সীমা (৩৫) দীর্ঘ ১২ বছর ওমানে প্রবাসী হিসেবে কাজ করছেন। তিনি তার চুরি যাওয়া স্বর্ণালংকার পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park