সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ত্রিশালে জিলানী হত্যাকারীদের  গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন।

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

মোঃ ইকবাল হোসেনঃ
ত্রিশাল প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের খাগাটি  জামতলি এলাকার আব্দুল কাদের জিলানী কে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
সোমবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাইনবোর্ড এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া, এলাকাবাসী ও জিলানীর পরিবার উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য লালমিয়া বলেন, আব্দুল কাদের জিলানী সামাজিক লোক ছিল। জিলানী সবসময় এলাকায় অন্যায়ের প্রতিবাদ করতো সমাজের খারাপ শ্রেণীর লোকেরা এটা মেনে নিতে পারতো না। তাই তাকে মেরে ফেলার জন্য এর আগেও কয়েকবার হামলা করেছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে, বাড়ি ঘর ভেঙ্গে এলাকা ছাড়া করেছে। গত শবে কদর রাতে জিলানী তার পিতার কবর জিয়ারত করতে গেলে,খবর পেয়ে উৎ পেতে থাকা মামুন ও সোহাগ বাহিনী দলবল নিয়ে এসে গাড়ি থেকে টেনে হেছরে নামিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

মানববন্ধনে থাকা জিলানীর ছেলে রাকিবুল হাসান কন্দনরত অবস্থায় বলেন, আমার পিতার সাথে আমি ছিলাম, মামুন ও সোহাগ বাহিনী আমার পিতাকে আমার কাছ থেকে টেনে হেচরে নামিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। আমি ফিড়াতে গেলে ওরা আমার উপরে আক্রমণ  করে। একই এলাকার বাসিন্দা রহিমা খাতুন বলেন, জিলানী খুব ভালো মানুষ ছিল। সমাজের সব সময় অন্যায়ের প্রতিবাদ করতো, খারাপ লোকেরা এটা জিলানীকে ফাঁসানোর জন্য অতীতে নানা ধরনের চক্রান্ত করে আসছি।অবশেষে ৬ এপ্রিল শবেকদর রাত্রে তার পিতার কবর জিয়ারত করতে আসলে মামুন সোহাগ বাহিনী তাকে নির্মমভাবে খুন করে। বিষয়টি নিয়ে মানববন্ধনে থাকা সালমা আক্তার বলেন, জিলানী অনেক ভালো মানুষ ছিল, সে সব সময় গরীব দুঃখী মানুষের কাছে এগিয়ে যেত।
সমাজের খারাপ শ্রেণীর লোকেরা যাতে বিনা বাঁধায় খারাপি করতে পারে সেই জন্য জিলানির উপর বারবার আক্রমণ করে আসছিল, নানা ধরনের চক্রান্ত করে জিলানি কে প্রথমে এলাকা ছাড়া করেছে। পরে শবে কদর রাত্রে বাড়ির পাশে মামুন ও সোহাগ বাহিনী নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকারীদের দ্রুত গ্রেফপ্তার ও ফাঁসি দাবি জানাচ্ছি। জিলানীর কিশোরী মেয়ে, মিম আক্তার বলেন, ওদের অত্যাচার আমি লেখাপড়া  ছেড়ে দিয়েছি। আমি স্কুলে গেলে তারা স্কুলে যাওয়ার পথে  বাঁধা প্রয়োগ করতো। অবশেষে আমার পিতাকে তারা নির্মমভাবে  হত্যা করে। আমার বাবার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
মানববন্ধন শেষ বিচার প্রার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পাঁচ মিনিট অবরোধ করে বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ভিক্ষোবকারীরা অবরোধ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park