সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়ম্বরপূর্ণ নববর্ষ উদযাপন

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বার পঠিত

মাহমুদুল হাসান, রামগড় প্রতিনিধিঃ

সময়ের চাকা আরও এক পাক ঘুরে এল। খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩১  উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

রবিবার ১৪ই এপ্রিল ২০২৪, পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১০টার রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে হতে একটি  মঙ্গল শোভযাত্রা, রামগড়ের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় অংশগ্রহন করেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, রামগড় বালিকা বিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

নতুন বছরের নতুন দিনটি উদ্‌যাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধন–নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ।

দিনে দিনে দেশের গণ্ডি পেরিয়ে বিস্তার ঘটেছে বৈশাখী উৎসবের। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাভাষী মানুষও সেসব দেশে তাঁদের সামর্থ্য অনুযায়ী পয়লা বৈশাখে নববর্ষ উদ্‌যাপনের উৎসব আয়োজন করছেন। ফলে পয়লা বৈশাখের এই উৎসব হয়ে উঠেছে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদ্‌যাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব।

নতুন বছর মানেই একটি নতুন সম্ভাবনা। নতুন বছরে, নতুন দিনের এই উদ্‌যাপনে পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি, অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণাও থাকবে। প্রত্যয় থাকবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রগতির পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার।

শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে রামগড় শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক সুইনুপ্রু মার্মার পরিচালনা ও সাধারণ সম্পাদক মোঃ উসমান চৌধুরীর সঞ্চালনায় শিল্পকলার শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, এই সময় আরও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ, রামগড় নির্বাচন অফিসার জমির উদ্দীন, রামগড় ফায়ার স্টেশন অফিসার তমিজ উদ্দীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park