সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রামগড়-উপ‌জেলা-নির্বাচ‌নে-১০-প্রার্থীর-ম‌নোনয়ন-জমা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৪২ বার পঠিত

মাহমুদুল হাসান, রামগড়, খাগড়াছড়ি।।

খাগড়াছড়ির রামগড় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ম‌নোনয়ন দা‌খি‌লে শেষ পর্যন্ত মোট ১০ জন প্রার্থী অনলাই‌নে ম‌নোনয়ন পত্র জমা দি‌য়ে‌ছেন ব‌লে উপ‌জেলা নির্বাচন অফিস জানিয়েছে।

এরম‌ধ্যে চেয়ারম‌্যান প‌দে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম‌্যান প‌দে ৫ জন ও ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প‌দে ২ জন আ‌বেদন ক‌রে‌ছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৫ এ‌প্রিল) ম‌নোনয়নপত্র দা‌খি‌লের শেষ দিন পর্যন্ত চেয়ারম‌্যান প‌দে বর্তমান উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আবদুল কাদের ও কংজঅং মারমা মনোনয়ন জমা দিয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম‌্যান প‌দে বর্তমান ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার ফারুক, মোবারক হোসেন, মো: ওমর ফারুক, মো: নুরুল আমিন ও মো: শামসুদ্দিন মিলন এবং ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প‌দে বর্তমান ভাইস চেয়ারম্যান হা‌সিনা আক্তার ও নাছিমা আহসান নিলা ম‌নোনয়ন জমা দি‌য়ে‌ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন জানান, প্রার্থীরা কোন বিড়ম্বনা ছাড়াই মনোনয়ন অনলাইনে জমা দিয়েন। আগামী ১৭ এ‌প্রিল জেলায় রিটা‌র্নিং কর্মকর্তার কার্যাল‌য়ে অনলাই‌নে জমা দেয়া ম‌নোনয়নপত্র বাছাই হ‌বে ।

তিনি আরও জানান, রামগড় উপজেলার একটি পৌরসভা ও দুইটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৬ হাজার ৭শত ১৯ জন এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৮ শত ৩২ জন ও মহিলা ভোটার ২২ হাজার ৮ শত ৮৭ জন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park