সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চুরি হওয়া ৩৪ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফেরত দিলো পুলিশ সুপার পিরোজপুর।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৪ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ সুপার। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানা, নাজিরপুর থানা, ভান্ডারিয়া থানা, কাউখালী থানা, মঠবাড়িয়া থানা থেকে চুরি হওয়া ৩৪টি মোবাইল ফোন পুলিশ সুপারের কার্যালয়ে থেকে মোবাইল মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) জানান, পিরোজপুর জেলার বিভিন্ন থানা থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩৪ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোন গুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে। এদের মধ্যে ২০২২ সালের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধার সহ সোস্যাল মিডিয়ার যে কোন সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুক সহ সামজিক যোগাযোগ মাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার সাথে কাজ করে আসছে।

এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park