সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে ব্যারিস্টার সুমন, ফুটবল ছাড়া শুধু রাজনীতি দিয়ে মাদকমুক্ত হবে না।

  • আপডেট সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী ২ আসনের বালিয়াকান্দি উপজেলা বহরপুর রেলওয়ে মাঠ প্রাঙ্গনে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়, এতে যে দুটি দল অংশগ্রহণ করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ক্লাব বনাম সাকিব আল হাসান মাগুড়া জেলা ফুটবল একাডেমী ক্লাব ,।

হবিগঞ্জ জেলার মাধবপুর চুনারঘাট নিয়ে হবিগঞ্জ ৪ আসন, এই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন তার ক্লাবের ফুটবল টিম নিয়ে ১৯শে এপ্রিল ২০২৪ রোজ শুক্রবার দুপুর ২টার সময় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বহরপুর রেলওয়ে মাঠে ফুটবল খেলার উদ্দেশ্যে উপস্থিত হন, ৩৯ ডিগ্রি তাপমাত্রা থাকলেও বিকেল ৩ টা ৩০ মিনিটে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন ।

মাগুড়া সদর আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান মাগুড়া জেলা ফুটবল একাডেমি টিম ও অংশগ্রহণ করেন , তবে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা বহরপুর রেলওয়ে ফুটবল মাঠ প্রাঙ্গনে মাগুড়া সদর আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে দেখা যায়নি , তবে রাজবাড়ীর পার্শ্ববর্তী জেলা মাগুড়া ৷

হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফুটবলপ্রেমী ব্যারিস্টার ছাহেদুর রহমান সুমন বলেন শুধু রাজনীতি আর সচেতনতা দিয়ে মাদক মুক্ত করা যাবে না , খেলাধুলার দিকে তরুণদের মনোযোগ দিতে হবে খেলাধুলায় পাড়ে তরুণদেরকে একমাত্র ভয়ংকর মাদকের ছোবল থেকে তরুণদেরকে রক্ষা করতে , ফুটবল ছাড়া শুধু রাজনীতি দিয়ে মাদকমুক্ত করা যাবে না ,।

এই সংসদ সদস্য আরও বলেন আমি প্রথমবার পার্লামেন্ট সদস্য হয়েছি আমার আগে জানা ছিল না , সংসদ সদস্যরা ঈদ উপলক্ষে জনগণের দেয়ার জন্য ঈদ উপহার শাড়ি কাপড় পেয়ে থাকেন , আমি একজন সংসদ সদস্য হিসেবে ঈদুল ফিতর উপলক্ষে ৫০০ শাড়ি কাপড় পেয়েছি , সেই শাড়ি কাপড় জনগণের মাধ্যমে বিতরণ করা হয়েছে , এই শাড়ি কাপড় নিয়ে আলোচনার ঝড় উঠেছে তার একটু ব্যাখ্যা দিতে চাই , আমি একজন সংসদ সদস্য হিসাবে আমার উপরে অনেক অর্পিত দায়িত্ব রয়েছে , আমি এই ৫০০ শাড়ি কাপড় প্রত্যেকটি লোকের বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারি না , বিতরণটি কারো না,, কারো মাধ্যম দিয়ে করতে হয় , আমিও সেটাই করেছি , ইতিমধ্যে সেই শাড়ি কাপড়ের একটি আমার বন্ধুর স্ত্রী পেয়েছে বলে আলোচনা উঠেছে , সেটা বিতরণকারী দিয়েছে , তবে সেই শাড়িটি আমার বন্ধুর স্ত্রী একজন দরিদ্র লোককে নিয়ে দিয়েছে , নাম হয়েছে আমি আমার বন্ধুর স্ত্রীকে অনুদানের শাড়ি দিয়েছি ৷ এটা একটি ভুল ব্যাখ্যা প্রচার করা হয়েছে ।

সরকারি অনুদানের সকল তথ্য আমি প্রকাশ করি , সব জনগণের অনুদান এটা আমার বাপের পৈতৃক সম্পত্তি না , এটা জনগণের অধিকার তথ্য জানা , তাই আমি তথ্য প্রকাশ করতে বাধ্য আমি সেটা করে থাকি , যাদের চুরি করার ইচ্ছা থাকে তারা কখনো তথ্য প্রকাশ করবে না , এবং করেও না আমি ব্যারিস্টারি করে ইনকাম করি এমপি দিয়ে নয় ,।

হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সুমন আরো বলেন এই দিয়ে রাজবাড়ীতে আমার দ্বিতীয়বার আশা এর আগে রাজবাড়ির পাংশা উপজেলাতে এসেছিলাম । রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে মাঠের প্রশংসা করেন ব্যারিস্টার সুমন এই রাজবাড়ীতে এত সুন্দর একটি ফুটবল খেলার মাঠ পাবেন সেটা আশা করেননি , ছিমছাম শান্ত পরিবেশের এই শহর দেখে মুগ্ধ ব্যারিস্টার সুমন রাজবাড়ীর মানুষের প্রশংসা ও তুলে ধরেন । ব্যারিস্টার সুমন বলেন আমি রাজবাড়ীতে এসেছি কোন ইনকামের জন্য নয় , ব্যারিস্টারি পেশায় আসলে আমার ইনকাম হতো আমি আসছি আমার ফুটবল টিম নিয়ে খেলতে এখানে একপেট ভাত খেয়ে চলে যাব ।
তবুও আমি চাই আপনারা ফুটবলকে পুনরায় জাগিয়ে তুলবেন তরুণ সমাজ ও আপনাদের সন্তানদেরকে ফুটবল খেলার উৎসাহিত করুন , ফুটবল খেলা অনুপ্রেরণা যোগায় আজকে এই বালিয়াকান্দি মাঠের ফুটবল খেলার ধারাবাহিকতা বজায় রাখবেন, আপনাদের সন্তান দের ফুটবল খেলার ধারাবাহিকতা বজায় রাখলে মাদকমুক্ত থাকবে এর কোন বিকল্প নাই বলে মন্তব্য করেন ব্যারিস্টার সুমন । লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলা অব্যাহত রাখার আহ্বান জানান তরুণদের প্রতি, হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন ৷

হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বালিয়াকান্দি রেলওয়ে মাঠ প্রাঙ্গণের পাশেই ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন । ব্যারিস্টার সুমন ভাবছিলেন এই বিল্ডিংটি একটি কিন্ডারগার্ডিং বলে পরিদর্শনে যান গিয়ে বিদ্যালয়ের পরিবেশ দেখে ব্যারিস্টার সুমন মুগ্ধ হন, প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান ,ব্যারিস্টার সুমন বলেন আমার এলাকায় গিয়ে আপনাদের বিদ্যালয়ের কথা বলব এই ফুটবল খেলার মাঠের কথা বলব, এবং রাজবাড়ীর পরিবেশ সহ আপনাদের কথাও বলব, আমার এলাকার লোককে রাজবাড়ীতে ভ্রমনে আসার কথা বলব , দেখে আসো চট্টগ্রাম সিলেট ছাড়াও এই দেশে আরো অনেক ভালো জায়গা আছে সেটা রাজবাড়ীতে গিয়ে নিজ চোখে দেখে আসলেই বুঝতে পারবে কত ভালো জায়গা ।

ব্যারিস্টার সুমন আরো বলেন এমপি তো জনগণের, এমপিরা জনগণের জন্য তথ্য প্রকাশ করবে , সরকার জনগণের জন্য এমপিদের মাধ্যমে জনগণের জিনিস দেয় , সেই তথ্যগুলো জনগণের জানার অধিকার আছে , সেই তথ্য আমরা জনগণের বলতে বাধ্য যেটা আমি করে থাকি । চুরি করার ইচ্ছা থাকলে তথ্য লুকায় , আর সঠিক জিনিস করতে চাইলে সে কখনো তথ্য লুকাবে না, মিথ্যা বলবে না । তরুণ সমাজকে জাগিয়ে তুলে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এত তাপমাত্রার মধ্যেও ঘাম ঝরাচ্ছি সেই ঢাকা থেকে এসে , আপনারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে ব্যারিস্টার সুমন আহবান জানান । রাজবাড়ী জেলার পাংশা,কালুখালি, বালিয়াকান্দি, নিয়ে রাজবাড়ী ২ আসন এই আসনের সংসদ সদস্য বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি , তিনি রাজবাড়ীর ২ আসনের পার্লামেন্ট সদস্য দীর্ঘদিন যাবত ৷

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park